খুলনার জনসভায় নারীদের অপমান প্রস
  • কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যকে ‘কলঙ্কজনক’ আখ্যা, অপমানকারীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান।

নিজস্ব প্রতিবেদক


কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্যকে কলঙ্কজনক আখ্যা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,
নির্বাচনের আগে যারা নারীদের এভাবে অপমান অসম্মান করে নির্বাচনের পরে তাদের ব্যবহার কেমন হবে?

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরের খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক হওয়া নিয়ে তারেক রহমান বলেন, ‘সেই রাজনৈতিক নেতার বক্তব্যের তীব্র সমালোচনা হলে আইডি নাকি হ্যাকের দাবি করা হয়েছে। এরা মিথ্যাবাদী। এরা মিথ্যা বলে প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না। এরা আর যাই হোক এরা দেশের কল্যাণ করতে পারে না। এদের থেকে জনগণ সচেতন থাকতে হবে।’

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট নিয়ে আলোচনাবিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট, রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড়

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল নারী নেতৃত্বে বিশ্বাস করে না। দলের নেতা কর্মজীবী নারীদের জন্য এমন শব্দ ব্যবহার করেছেন যা কলঙ্কজনক। তিনি নারীদের অসম্মানিত করেছেন।’  

লুটেরা সরকার খুলনার শিল্প কলকারখানা ধ্বংস করে দিয়ে গেছে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে এই রুগ্ন শিল্পকে আবার বিকশিত করব, ইনশাআল্লাহ।’

জনসভায় তিনি নারীদের উদ্দেশে বলেন, আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলব আমি, যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে, তাদেরকে আপনারা কীভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।


আরও দেখুন:-

প্লট দুর্নীতি মামলায় হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ডের রায়প্লট দুর্নীতি মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড