বেকারত্ব, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, জনসভায় জনতার ঢল

ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেকার সমস্যা দূর করতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে চায় বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। 

বিএনপিকে দুর্নীতিবাজ আখ্যা দেওয়া একটি দলের সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, যাদের দুইজন মন্ত্রী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন, তারা কেন তখন পদত্যাগ করেননি?

তারেক রহমান বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনার জন্য ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। গত ১৬ বছরে যদি মানুষের ভোটাধিকার থাকত, তাহলে জনগণের অধিকার এভাবে লুণ্ঠিত হতো না।

তিনি আরও বলেন, অনেক দল নির্বাচনী জনসভায় এসে শুধু অন্য দলের সমালোচনায় সময় ব্যয় করে। কিন্তু এতে জনগণের কোনো উপকার হয় না। দেশ ও মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন, আর সেই পরিকল্পনা বিএনপির রয়েছে।

বিএনপির চেয়ারম্যান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বর্তমানে বিএনপির বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করছে, যা অতীতে পালিয়ে যাওয়া স্বৈরাচারীর ভাষার সঙ্গে মিল রয়েছে।

সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দুপুরে সড়ক পথে ময়মনসিংহ পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। এর মধ্য দিয়ে ২০০৩ সালের পর দীর্ঘ ২২ বছর বাদে ময়মনসিংহ সফরে আসেন তিনি। তাঁর আগমন উপলক্ষে আশেপাশে জেলা হতেও সমাবেশে জনতার ঢল নামে। দুপুর আড়াইটার আগেই সার্কিট হাউস মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এ জনসভায় তিনি ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের একে একে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চান। এসময় ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

তারা হলেন ঃ-ময়মনসিংহ

  • ময়মনসিংহ-১ আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স,
  • ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার,
  • ময়মনসিংহ-৩ আসনের এম ইকবাল হোসেইন,
  • ময়মনসিংহ-৪ আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,
  • ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন,
  • ময়মনসিংহ-৬ আসনের আখতারুল আলম,
  • ময়মনসিংহ-৭ আসনের মাহাবুবুর রহমান,
  • ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদ,
  • ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী,
  • ময়মনসিংহ-১০ আসনের মোহাম্মদ আক্তারুজ্জামান
  • ময়মনসিংহ-১১ আসনের ফখর উদ্দিন আহমেদ।

জামালপুরের প্রার্থীরা হলেন-

  • জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত,
  • জামালপুর-২ আসনের এ ই সুলতান মাহমুদ বাবু,
  • জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল,
  • জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার
  • জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

নেত্রকোনার প্রার্থীরা হলেন-

  • নেত্রকোনা-১ আসনের ব্যারিস্টার কায়সার কামাল,
  • নেত্রকোনা-২ আসনের আনোয়ারুল হক,
  • নেত্রকোনা-৩ আসনের রফিকুল ইসলাম হিলালী,
  • নেত্রকোনা-৪ আসনের লুৎফুজ্জামান বাবর
  • নেত্রকোনা-৫ আসনের আবু তাহের তালুকদার।

শেরপুরের প্রার্থীরা হলেন-

  • শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
  • , শেরপুর-২ আসনের মোহাম্মদ ফাহিম চৌধুরী
  • এবং শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল।