আজ ঢাকার ছয় আসনে তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে

দুই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণে ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে একাধিক জনসভায় অংশগ্রহণ করবেন। বেলা ২টায় নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এরপর ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে জনসভা অনুষ্ঠিত হবে।

এরপর ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুল সানভ্যালি মাঠে তারেক রহমান বক্তব্য রাখবেন।

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশগ্রহণ করবেন বিএনপির এই চেয়ারম্যান। আজ ও আগামী সোমবার এসব জনসভায় তারেক রহমান বক্তব্য দেবেন।

শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।


http://163.227.239.67/making-the-vote-main-challenge-now-says-dr-yunus/একটি দলের মুনাফেকির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান লুৎফুজ্জামান বাবরের