>>>>>মায়েদের গায়ে হাত দিলে জামায়াত বসে থাকবে না: ডা. শফিকুর রহমান<<<<
ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার নিয়ে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নিহত হয়েছেন।
ঘটনার বিবরণ:–
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। এর আগে একই দিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।
>>>>রাজপথে লড়াই চাইলে ঘোষণা দিয়ে আসুন, জীবন দিতে প্রস্তুত আছি: মামুনুল হক<<<<
তিনি জানান, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা দেরিতে উপস্থিত হয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে বিএনপি সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
এই সংঘর্ষে অন্তত ৫০ জন জামায়াত সমর্থক আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা যান।
পুলিশের বক্তব্য:-
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
>>>>চট্টগ্রামের দুটি আসনে নির্বাচনী সহিংসতা, বিএনপি ও জামায়াতের নেতাকর্মী আহত<<<<
>>>>যশোর পৌরসভাকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি শফিকুর রহমানের<<<<
>>>>যশোর জামায়াতের নির্বাচনি জনসভা, কানায় কানায় পূর্ণ মাঠ<<<<