রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক অবমুক্ত করেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ডাকটিকিটটি অবমুক্ত করেন।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা
এরপর দুপুরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রীপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
