referendum-result-60-26-percent-yes-wins.jpg

আগারগাঁওয়ে ইসির ব্রিফিংয়ে জানানো হলো ভোটের পরিসংখ্যান

নিজস্ব প্রতিবেদক


জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে মোট ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সারা দেশের কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই গণভোটের এই প্রাথমিক ফলাফল নির্ধারণ করা হয়েছে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে। তবে কয়েকটি বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব এখনো পাওয়া বাকি রয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।


স্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযুদ্ধের বয়ান জাতির জন্য দুর্ভাগ্য: সালাহউদ্দিন আহমেদ

ভারতের লোকসভায় বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতা প্রসঙ্গ: যা বলল তারা