- ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের মামলা: শেখ হাসিনাসহ ২২ আসামির ভাগ্য নির্ধারণ আজ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার রায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেবেন।
এই দুই মামলায় মোট ৩৬ জনের নাম থাকলেও ব্যক্তি হিসেবে অভিযুক্ত ২২ জন। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং রাজউকের তৎকালীন শীর্ষ কর্মকর্তারা।
ঢাবি শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে তথ্য গোপন করে ও প্রভাব খাটিয়ে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়া হয়।
এর আগে যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করেন। উল্লেখ্য, পূর্বাচল প্লট সংক্রান্ত অন্যান্য মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগেই কারাদণ্ড হয়েছে; ফলে আজকের রায়ের মাধ্যমে সাজা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও দেখুন:-
নির্বাচনী প্রচারণায় আজ খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান
ঢাবি শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার
নির্বাচনী প্রচারণায় আজ খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান