র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন পরিচয় দেওয়া হয়েছে এসআইএফ
  • কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।”

র‌্যাব গঠনের সূচনালগ্নে এ বাহিনীর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)। পরবর্তীতে তা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামে পরিচিত হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাহিনীটি এখন থেকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) নামে কার্যক্রম পরিচালনা করবে।


সরকারি পদে থেকে নির্বাচন করছেন বিএনপি প্রার্থী, হলফনামায় তথ্য গোপনের অভিযোগসরকারি পদে থেকে নির্বাচন করছেন বিএনপি প্রার্থী : হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।”

২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র‌্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার। এরপর র‍্যাবের ‘ক্রসফায়ার’ প্রায় বন্ধ হয়ে যায়।

সবশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়– ওএইচসিএইচআর র‌্যাব বিলুপ্তির পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করে।


আরও দেখুন:-

এপস্টেইনের ফাইল প্রকাশ নিয়ে মার্কিন রাজনীতিতে অস্বস্তি ও বিতর্কএপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?