- নির্বাচন ও গণভোটে প্রবাসী অংশগ্রহণে নতুন রেকর্ডের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীরা ব্যালট পাঠানো শুরু করেছেন। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসীর ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আজ তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, দেশের অভ্যন্তরে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৩ হাজার ৭৪৮ জন ব্যালট গ্রহণ করেছেন, যার মধ্যে ২ হাজার ৪২২ জন ভোট দিয়েছেন এবং ১ হাজার ১৪৯ জন ব্যালট ডাকযোগে পাঠিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
আরও পড়ুন:-
আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান- তারেক রহমানের
সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আজ তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা
আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান- তারেক রহমানের