- আগামী ৩ ফেব্রুয়ারি আদালতে লিখিত ব্যাখ্যার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে।
বরিশালের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই নোটিশ জারি করেন।
নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় পাঁচজন নিহত
অভিযোগ অনুযায়ী, গত ২৭ জানুয়ারি নুরুল হক নুর নির্বাচনি প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন, যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হয়। এছাড়াও, ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে দশমিনা উপজেলার পাগলা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে তার কর্মী-সমর্থকরা ভাঙচুর চালিয়ে কয়েকজন কর্মী-সমর্থককে আহত করেছেন বলে অভিযোগ রয়েছে।
নোটিশে নুরুল হক নুরকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা না দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:-
ধানের শীষে ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় পাঁচজন নিহত
ধানের শীষে ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের