- শবে বরাতের পবিত্রতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর
নিজস্ব প্রতিবেদক
পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, পরে তারা কী করবে: খুলনায় তারেক রহমান
ডিএমপি জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো ছাড়াও বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
আরও দেখুন:-
এপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?
নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, পরে তারা কী করবে: খুলনায় তারেক রহমান
এপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?