নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ: জাল ভোট ও পরিচয় গোপন রোধে স্বচ্ছতা বাড়াবে ডাক নাম ও সুপারিশ ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে নতুন দুটি উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এখন থেকে এনআইডিতে নাগরিকের মূল নামের পাশাপাশি ‘ডাক নাম’ যোগ করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া নিবন্ধনের সময় আবেদনকারীর এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ডাক নাম যুক্ত হলে কেউ সহজে পরিচয় গোপন করতে পারবে না এবং নাগরিক শনাক্তকরণ আরও নির্ভুল হবে। একই সঙ্গে এলাকার বিশিষ্ট ব্যক্তির সুপারিশ থাকায় রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভোটার হওয়ার পথ কঠিন হবে।
তিনি জানান, বর্তমানে এনআইডিতে নাম ও বাবা-মায়ের নাম থাকে, কিন্তু স্থানীয়ভাবে পরিচিত ডাক নামের তথ্য নেই। নতুন ব্যবস্থায় এনআইডির তথ্য আরও সমৃদ্ধ হবে এবং ভোটার তালিকার হালনাগাদ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হবে বলে আশা করছে কমিশন।
নারীর অংশগ্রহণ নিশ্চিত করে দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব
ভারত সবসময় বাংলাদেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা সমর্থন করবে: প্রণয় ভার্মা
