জামাত এনসিপি এর বাসায় যাচ্ছেন তারেক রহমান

বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক


বিএনপি চেয়ারম্যান আগামীকাল রোববার জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়কের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানায়, আগামীকাল সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমান এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রের দাবি, এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেবে এবং সমঝোতামূলক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। জোটের শরিকদের ৩টি আসনসহ মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।

এদিকে বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা । তিনি বলেন, জনগণের সুস্পষ্ট রায় দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।


জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়