ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনিইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নেতা খামেনি নিহত

তেহরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা; প্রতিশোধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে তার কার্যালয়ে দায়িত্ব পালনকালে এ হামলা ঘটে। এতে খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।


খবর প্রকাশের পর রাজধানী তেহরান-এর রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।


এ ঘটনায় শোক জানিয়ে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “ইরানি জাতির প্রতিশোধের হাত অপরাধীদের ছেড়ে দেবে না।”


১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-র মৃত্যুর পর খামেনি ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধকালীন সময়ে ইরানের প্রেসিডেন্ট ছিলেন।


বিশ্লেষকদের মতে, ইরাক যুদ্ধ ও পশ্চিমা সমর্থনপুষ্ট সাদ্দাম হোসেন-এর ভূমিকা খামেনির মধ্যে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করে, যা তার দীর্ঘ শাসনামলে নীতিনির্ধারণে প্রভাব ফেলেছে।

— আল জাজিরা


ছাত্রদল নেতা সবুজের উদ্যোগে বেগম জিয়ার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের কমিটি ঘোষণা