স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

ধানমন্ডি আবাহনী মাঠে আয়োজনে উপস্থিত থাকার সম্মতি; ‘দেশ যাবে নতুন পথে’ প্রতিপাদ্যে শুরু বছরব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের মূল কর্মসূচি হিসেবে ধানমন্ডি আবাহনী মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সানন্দে তাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়েই দলটির বছরব্যাপী কর্মসূচির সূচনা হবে বলে জানানো হয়েছে।


টিউলিপকে গ্রেফতারে রেড নোটিশ জারির নির্দেশ