শুভ জন্মদিন ডা. মিজানুর রহমান সানিশুভ জন্মদিন ডা. মিজানুর রহমান সানি

সাফল্য ও সুস্বাস্থ্যের প্রত্যাশায় নেত্রদর্পণ পরিবার, সম্পাদকের পক্ষে ঢাকা অফিসে দোয়া মাহফিলের আয়োজন

নেত্রদর্পণ প্রতিবেদক

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নেত্রদর্পণের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডা. মিজানুর রহমান সানির জন্মদিন আজ। এ উপলক্ষে নেত্রদর্পণ ডট কম পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

ডা. মিজানুর রহমান সানি বর্তমানে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা পেশায় তাঁর নিষ্ঠা, দক্ষতা ও মানবিক আচরণের জন্য তিনি খুবই সুপরিচিত। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন রোগ এবং মা ও শিশুরোগ বিষয়ে তিনি বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন।

তাঁর শিক্ষাগত যোগ্যতা:

ডা. সানি দুর্গাপুর পৌরশহরের মোক্তারপাড়ার বাসিন্দা, কাচারী রোড সংলগ্ন সানি ফার্মার স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুস সালাম ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হালিমা খাতুনের কনিষ্ঠ সন্তান। তাঁর জন্মস্থান দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রাম।


জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ডা. মিজানুর রহমান সানি বলেন,“জন্মদিনটা স্পেশাল হলেও এই দিন নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই। অন্যান্য দিনের মতো আজও চিকিৎসাসেবাতেই থাকবো। একজন চিকিৎসক হিসেবে আমার কাছে শরণাপন্ন রোগীদের প্রাপ্য সেবাটা নিশ্চিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার উদ্দেশ্য। আমি আজীবন এই লক্ষ্যেই কাজ করে যেতে চাই।”


এদিকে তাঁর জন্মদিন উপলক্ষে আজ নেত্রদর্পণের ঢাকা অফিসে এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পত্রিকারটির সম্পাদকের সভাপতিত্বে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।

নেত্রদর্পণ পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করছে।

১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ