প্রথমে হতদরিদ্রদের দিয়ে শুরু, পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক:
ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে হতদরিদ্রদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়ন
মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি উল্লেখ রয়েছে এবং এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি সর্বজনীনভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রথমে অগ্রাধিকার হতদরিদ্রদের
শুরুতে একটি কমিটির মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে এ আওতায় আনা হবে।
ঈদের আগেই পাইলট প্রকল্প
রমজানেই কার্যক্রম শুরু হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের আগেই পাইলট প্রকল্প চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল
