- পোস্টার মুদ্রণ ও ব্যবহারে কড়াকড়ি, পরিবেশবান্ধব প্রচারণায় জোর
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে নির্বাচনি প্রচারণা চললেও পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭ (ক) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।
এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকজাত প্রচার সামগ্রীও নিষিদ্ধ করা হয়েছে। বিধিমালায় বলা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ছাড়া অন্য সব প্রচার সামগ্রী—যেমন ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন—সাদা-কালো রঙের হতে হবে এবং নির্ধারিত মাপের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এসব প্রচার সামগ্রীতে প্রার্থী ও তার প্রতীক ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত
ব্যানার ব্যবহারের বিষয়ে সম্প্রতি ইসি একটি স্পষ্টীকরণ নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ব্যানার আনুভূমিক বা উলম্ব যেভাবেই হোক, এর আয়তন সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট হলেই ব্যবহার করা যাবে।
নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ জানিয়ে ইসি মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকে পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। ইসি জানিয়েছে, নিবন্ধিত দল, প্রার্থী কিংবা তাদের পক্ষে কেউই বিধিমালা ভঙ্গ করতে পারবে না।
ইসির নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে সব ধরনের নির্বাচনি প্রচারণা শেষ করতে হবে।
আরও দেখুন:-
জামায়াত আমির শফিকুর রহমানের টুইটের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত
জামায়াত আমির শফিকুর রহমানের টুইটের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ