১২ ফেব্রুয়ারির নির্বাচন জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে: বগুড়ায় তারেক রহমান
১২ ফেব্রুয়ারিতে ‘পচা রাজনীতি’ প্রত্যাখ্যানের আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে একজন রিকশাচালকও প্রধানমন্ত্রী হতে পারেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াত। যারা দেশকে ভালোবাসে, তাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’র পক্ষে এবং দ্বিতীয় ভোট হবে ইনসাফের পক্ষে।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতের পচা রাজনীতি জনগণ আর গ্রহণ করবে না। আগামী ১২ ফেব্রুয়ারি সেই রাজনীতির বিরুদ্ধে রায় দেবে দেশবাসী। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বেকার ভাতা নিয়ে দেওয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত বসে বসে ভাতা খাওয়ার রাজনীতি করে না; তারা কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। জামায়াতের বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের কল্যাণই তাদের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।
ফেনীবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ফেনী নদীর বাঁধজনিত বন্যা সমস্যার স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম গড়ার উদ্যোগ নেওয়া হবে।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কথা স্মরণ করে তিনি বলেন, ফেনী নদী নিয়ে কথা বলার কারণেই আবরারকে জীবন দিতে হয়েছে। তিনি আবরারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে স্মরণে রাখার আহ্বান জানান।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াত ও জোট শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
আরও খবর পড়ুন:-
ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের
তারেকের পর মাল্টিমিডিয়া বাসে নির্বাচনী প্রচারণায় জামায়াতের শফিকুর