রাজশাহীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের জয়। ফাইনালের টিকিট নিশ্চিত করল চট্টগ্রাম রয়্যালস। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স। ম্যাচের টার্নিং পয়েন্ট। রাজশাহীর জন্য অপেক্ষা বাড়ল। ফাইনালের প্রস্তুতিতে চট্টগ্রাম রয়্যালস।
নিজস্ব প্রতিবেদক
প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়।
চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। শেখ মাহেদী হাসান পরপর গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তানজিদ তামিম ৪১ রান করলেও বড় সংগ্রহ গড়তে পারেনি দল। শেষদিকে আব্দুল গাফ্ফার সাকলায়েনের ৩২ রানের ইনিংসে কোনোমতে ১৩৩ রান দাঁড়ায়। চট্টগ্রামের হয়ে শেখ মাহেদী হাসান ও আমির জামাল নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস শুরুতে ধীরগতির ব্যাটিং করলেও মির্জা বেগের ৪৫ রান ও শেষ দিকে অধিনায়ক শেখ মাহেদী হাসানের ঝড়ো ১৯ রানের ইনিংসে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
রাজশাহী রয়্যালস হারলেও ফাইনালে ওঠার সুযোগ এখনও আছে। তারা আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল ২৩ জানুয়ারি ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে।