- নারীদের অবমাননাকর মন্তব্যের অভিযোগে মধুর ক্যান্টিন থেকে অপরাজেয় বাংলা পর্যন্ত মিছিল
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া একটি টুইটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন
বিক্ষোভকালে তারা ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ প্রভৃতি স্লোগান দেন। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি কমিটির একাধিক নেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে দেওয়া একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার দাবি করা হয়েছে।
আরও দেখুন:-
সোশ্যাল মিডিয়া অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

সোশ্যাল মিডিয়া অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের