নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলানাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

মির্জা আব্বাসকে ভয়ভীতি ও মানহানির অভিযোগ; ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ঘিরে বিরোধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।


রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আবেদন গ্রহণ করে সমন জারি করেন।


এর আগে সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের পক্ষে রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ও নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা-৮ আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন মির্জা আব্বাস। পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন।


স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটারের জন্য লাগবে স্থানীয় সুপারিশ

নারীর অংশগ্রহণ নিশ্চিত করে দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন সম্ভব