শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি গ্রেপ্তার
  • উত্তরা থেকে গভীর রাতে স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোববার গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তারকৃতদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোমের মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।


ভারতীয় মিডিয়ার মিথ্যা তথ্য ছড়ানো নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নীতিসংলাপভারতীয় মিডিয়ার মিথ্যা তথ্য ছড়ানো নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নীতিসংলাপ

প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার জানান, আদালতে তাদের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার ভিত্তিতেই সোমবার ভোর সাড়ে ৩টার দিকে শফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।


আরও দেখুন:-

কক্সবাজারে জনসভায় ক্ষমতা নয়, জাতির দিক পরিবর্তনের নির্বাচন বলে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমিরক্ষমতা নয় ,এবার জাতির দিক পরিবর্তনের নির্বাচন:- কক্সবাজারে “জামায়াত আমির”