বিদেশগামীদের ব্যাংক ঋণ, তরুণদের প্রশিক্ষণ ও ধর্মগুরুদের সম্মানী নিশ্চিতের প্রতিশ্রুতি পথসভায় বিএনপি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান জানান, দেশের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সারা দেশে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে এবং বেকারত্ব কমবে।
ধর্মগুরুদের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি রাষ্ট্র পুনর্গঠনে কাজ করতে চায়। নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো কর্মসূচি সেই প্রত্যাশা পূরণের অংশ।
ঢাকা-১৭ এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, যানজট, জলাবদ্ধতা ও বায়ুদূষণের মতো সংকট সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শেষে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, কঠিন সময়েও তিনি দেশ ছেড়ে যাননি। বিএনপির নেতাকর্মীদেরও মানুষের পাশে থেকে দেশ গড়ার দায়িত্ব পালন করতে হবে।
বৈষম্যের রাজনীতি ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের
ভোট ‘পারফেক্ট’ করা আমারদের এখন প্রধান চ্যালেঞ্জ : ড. ইউনূস
বৈষম্যের রাজনীতি ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের
ভোট ‘পারফেক্ট’ করা আমারদের এখন প্রধান চ্যালেঞ্জ : ড. ইউনূস