Rafi and tarek rahman

তৌসফিক ফেরদৌস রাফি


নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সর্বস্তরের মানুষের কাছে ব্যারিস্টার কায়সার কামাল এক মানবিকতার নাম। তিনি একাধারে একজন আইনজীবী, রাজনীতিবিদ,সমাজসেবক এবং লাখো মানুষের স্বপ্ন ও আশার ভরসাস্থল। তিনি কেবল নিজের জন্য বা নিজ পরিবারের জন্য বাঁচতে চাননা,তিনি বেঁচে আছেন দুর্গাপুর-কলমাকান্দার লাখো মানুষের স্বপ্নের সারথি হয়ে।
মানুষের দুঃখ-কষ্ট,অসহায়ত্ব ও বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে নিজেকে যুক্ত করা তার জীবনের ব্রত।

একজন কায়সার কামাল যিনি আছেন,কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামে হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম নেয়া তাইবা,রানীগাঁও গ্রামের ইসরাত জাহান,ঘোষপাড়া গ্রামের মরিয়ম ও আরাফাত এবং দুর্গাপুর উপজেলার নিলাখালী গ্রামের আব্দুল্লাহর জীবনের গল্পে ।
তিনি আছেন কলমাকান্দা উপজেলার শুনই গ্রামের মাথায় টিউমার নিয়ে জন্ম নেয়া মোকাব্বির হোসেন,মনতলা গ্রামের ক্যান্সারে আক্রান্ত সজিব সাহা,চেংগ্নী গ্রামের আইয়ুস হাজং,হরিণাকুড়ি গ্রামের রিফাত, পাঁচগাঁও নতুন বাজারের আর্ণিকা হাজংয়ের জীবনে।


তিনি আছেন দুর্গাপুর উপজেলার ফান্দা গ্রামের সোনিয়া, কুল্লাগড়া গ্রামের কৃষ্ণ হাজং, শৈলাডহর গ্রামের ইয়াসিন, খুজিউড়া গ্রামের রাকিব, সুতিয়াপাড়া গ্রামের ক্যান্সারে আক্রান্ত শুক্কুর আলীর পাশে।

তিনি আছেন কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, নাজিরপুর ঈদগাহ মাঠ ও লেঙ্গুরা স্কুল মাঠে বিনামূল্যে চিকিৎসাসেবা নেয়া প্রায় ১১ হাজার মানুষের মাঝে।তিনি আছেন দুর্গাপুর উপজেলার ভাদুয়া স্কুল মাঠ ও গুজিরকোনা স্কুল মাঠে চিকিৎসাসেবা নেয়া প্রায় সাড়ে ৬ হাজার মানুষের হাসিতে।

তিনি আছেন দুর্গাপুর – কলমাকান্দা দুই উপজেলার প্রায় এক হাজার চোখের ছানি অপারেশন করা রোগীর দৃষ্টিতে।

তিনি আছেন কলমাকান্দা উপজেলার গণেশ্বরী,মহাদেও,মঙ্গলেশ্বরী, বোগাই, উব্দাখালী, কাউবাড়ি, পাগলা, বৈঠাখালী ও নাগেশ্বরী নদীর বিভিন্ন স্থানে নির্মিত বাঁশ ও কাঠের সেতুগুলোতে।
তিনি আছেন দুর্গাপুর উপজেলার সুমেশ্বরী নদীর দুর্গাপুর-শিবগঞ্জ, দুর্গাপুর-চৈতাটি, গাওকান্দিয়া-বিরিশিরি, গোদারিয়া-নাগপুর ও শুকনাকুড়ি-পুকুরিয়ায় বাঁশ ও কাঠের সেতু নির্মাণে।

দুর্গাপুর -কলমাকান্দার মানুষ বিশ্বাস করেন,ব্যারিস্টার কায়সার কামাল এসেছেন জনগণকে স্বপ্ন দেখাতে নয়,স্বপ্নকে বাস্তবে রুপ দিতে।
তিনি এসেছেন পিছিয়ে পড়া জনপদকে সামনে এগিয়ে নিতে,মানবিকতা ও দায়িত্ববোধকে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠা করতে।

লেখকঃ তৌসফিক ফেরদৌস রাফি, জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রানিত একজন শিক্ষার্থী।


আরও পড়ুনঃ-

>>>>নারীর গায়ে হাত, সমাজের মুখে চপেটাঘাত<<<<