- দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ন্যায়নীতি ও আদর্শবান নেতা ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। তিনি বলেন, গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি, আর ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসা, অন্যায় জমি দখল থাকবে না।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতের শাসকরা সৎ ও যোগ্য হলে দেশ অনেক আগেই উন্নতির শিখরে পৌঁছাত।
ধানের শীষে ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ছাড়ার প্রসঙ্গে মুফতি রেজাউল করিম বলেন, রাষ্ট্র পরিচালনার প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ও জামায়াতের অবস্থান ভিন্ন হওয়ায় আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে ও কল্যাণের পক্ষে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
জনসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী আতাউর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। শেষে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান আমির।
আরও পড়ুন:-
নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় পাঁচজন নিহত
ধানের শীষে ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় পাঁচজন নিহত