৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার

৪,৯০৮ মসজিদসহ মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জায় পাইলট প্রকল্প; ইমাম-খতিবদের মাসিক ভাতা ও ঈদ বোনাস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রোজার ঈদের আগেই দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সম্মানি ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ।

সোমবার (২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৪,৯০৮টি মসজিদে ভাতা দেওয়া হবে। এছাড়া ৯৯০টি মন্দির, ৭২টি বৌদ্ধ বিহার ও ১৯৮টি গির্জাও এ কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পরে আমাদের নির্বাচনের ইশতেহারে যে ঘোষণা দেয়া হয়েছে, সেগুলো আমরা একে একে বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছি। আমাদের ইশতেহারে ঘোষণা করা হয়েছিল প্রতি মসজিদে আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব ও খাদেম সাহেবদের সম্মানি ভাতা দেব। একইভাবে মন্দির, প্যাগোডায় যে সব ধর্মীয় ব্যক্তিরা আছেন তাদেরও আমরা সম্মানি ভাতা দেব।’

তিনি বলেন, ‘সে হিসেবে আজ সিদ্ধান্ত হয়েছে আমরা একটি পাইলট স্কিম করব। সেখানে আগামী জুন পর্যন্ত ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে এবং একটি করে মসজিদে খতিব সাহেবকে তিন হাজার টাকা, ইমাম সাহেবকে পাঁচ হাজার টাকা, খাদেমকে ২ হাজার টাকা করে প্রতিমাসে সম্মানি ভাতা দেওয়া হবে। ঈদের সময় প্রতিজনকে ১ হাজার করে প্রতি মসজিদে তিন হাজার ঈদ বোনাস পে করব।’


পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

চিকিৎসাশাস্ত্রে ডিএ ডিগ্রি অর্জন করেছেন দুর্গাপুরের গর্ব ডা. গোলাম মোস্তফা রাব্বী